Header Ads Widget

ব্রেকিং নিউজ! অবশেষে সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার রাতে নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তবে দলীয়ভাবে বিএনপি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গত সোমবার দেশের অন্যান্য আসনের সঙ্গে সিলেটের চারটি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিলেট-৪ ও সিলেট-৬ আসনের প্রার্থী তখন ঘোষণা করা হয়নি। বিএনপি সূত্রে জানা যায়, আরিফুল হক চৌধুরীকে দল একাধিকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেও তিনি শুরুতে সম্মত হননি। তিনি বরাবরই সিলেট-১ আসন বা সিটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। তবে মঙ্গলবার রাতে ঢাকায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের পর পরিস্থিতি পাল্টায়। সর্বশেষ রাতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি সিলেট-৪ আসনে প্রার্থী হতে সম্মতি জানান। ঢাকা থেকে ফিরে আরিফুল হক চৌধুরী বলেন,

> “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে সিলেট-৪ আসনে নির্বাচন করতে রাজি হয়েছি। দলের প্রয়োজনে সবসময়ই নেত্রীর নির্দেশ পালন করেছি, এবারও করব।”


উল্লেখ্য, ২০১৩ সালের সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে প্রথমবার মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। ২০১৮ সালেও তিনি দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তবে ২০২৩ সালের সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থী হননি তিনি।


Post a Comment

0 Comments